সোমবার, ২৪ আগস্ট ২০২৬
 

জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬

 ---

‎জয়পুরহাট প্রতিনিধি

‎জয়পুরহাট সরকারি কলেজে ৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্পিং–২০২৬/২৭ শুরু হয়েছে। ২৩ আগস্ট থেকে শুরু হওয়া এ ক্যাম্প চলবে ২৯ আগস্ট পর্যন্ত। এতে বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০ জন ক্যাডেট (ছাত্র-ছাত্রী) অংশ নিচ্ছেন।

সোমবার দুপুর ১টায় ৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার লেফটেন্যান্ট কাজী ইয়ারুল কায়েস এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ‎প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩৩ বিজিবির অ্যাডজুট্যান্ট মেজর মো. মাসকুর রহমান রওনক, বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কাজী ইমরুল কায়েস এবং লেফটেন্যান্ট আবু রেজা আমিনুর রহমান।

‎এ ছাড়া জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ার পিইউও এ কে এম নাফিউর রহমান, পিইউও মো. এনামুল হকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‎প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাম্পে সামরিক প্রশিক্ষকের পাশাপাশি ১৮ জন সামরিক প্রশিক্ষক এবং ১১ জন বেসামরিক কর্মচারী দায়িত্ব পালন করছেন। ক্যাম্পের মাধ্যমে অংশগ্রহণকারী ক্যাডেটদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon