![]()
আলমগীর কবির, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নওগাঁর পত্নীতলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিবার (১৫ আগস্ট) বিকেলে পত্নীতলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি, নজিপুর পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান জোহা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন (পলি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মো. মোকসেদুল হক (সিরি)। সঞ্চালনা করেন পত্নীতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম ও মো. রমজান আলী সরদার,
নজিপুর পৌর বিএনপির সভাপতি মো. মামুন হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. এ.জেড. মিজান ও মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম সাহেব, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, যুগ্ম আহ্বায়ক শাহির হোসেন শিপু
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য