শনিবার, ৯ মে ২০২৬
 

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ মে ২০২৬

গেস্ট রুমে পার্টনার নিয়ে আপত্তিকর অবস্থায় জাবি ছাত্রী, প্রতিবাদ করায় সিনিয়রকে হিজাব নিয়ে কটুক্তি

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বীরপ্রতীক তারামনবিবি হলের গেস্ট রুমে বয়ফ্রেন্ড নিয়ে আপত্তিকর অবস্থায় ও শালীনতা ভঙ্গের প্রতিবাদ করায় সিনিয়র ব্যাচের এক নারী শিক্ষার্থীর হিজাব নিয়ে কটুক্তির অভিযোগ উঠেছে এক ছাত্রীর বিরুদ্ধে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরপ্রতীক তারামন বিবি হলের গেস্ট রুমে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ঐ শিক্ষার্থীর নাম সুমাইয়া হাসিন। তিনি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫৩ ব্যাচের ছাত্রী। তার পার্টনারের নাম সিফাত আরেফিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৫২ ব্যাচের ছাত্র।

এ বিষয়ে ৫২ ব্যাচের ভুক্তভোগী ঐ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগে উল্লেখ করে বলেন,

“গতকাল সন্ধ্যা ৭:১৫ মিনিটে আমার হলের গেস্ট রুমে জাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওসমান সরদার এর সাথে একটি মিটিং বিষয়ক আলোচনা করতে যাই। দুঃখের বিষয় এই যে উক্ত সময়ে ৫৩ ব্যাচের একটি মেয়ে (সুমাইয়া হোসেন, URP-53) কে গেস্ট রুমে একটি ছেলের সাথে অপ্রীতিকর অবস্থায় দেখতে পাই। এমতাবস্থায় আমি তাকে গেস্ট রুমের শালীনতা বজায় রাখতে বললে, ছেলেটি বলে ‘মেয়েটি আমার পার্টনার’। একইসাথে আমার উপর সেই মেয়ে এবং ছেলে (সিফাত আরেফিন, history-52) ক্ষিপ্ত হয় এবং সাথে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।

এসময়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাদেরকে শান্ত হতে বললেও তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে মেয়েটি আমাকে মারতে তেরে আসে এবং আমি হিজাব পরিহিত থাকায় আমাকে হিজাব নিয়ে বাজেভাবে কটুক্তি করে। তারপর আমার ফেমিলি নিয়েও গালিগালাজ চালিয়ে যেতে থাকে। এই সম্পূর্ণ ঘটনায় আমাদের হলের হল সুপার উপস্থিত ছিলেন এবং তার সামনেই মেয়েটি অশোভন আচরণ করেন। এই সম্পূর্ণ ঘটনাটি গেস্ট রুমের সিসি টিভি ফুটেজে ধারণ হয়েছে।

সবশেষে ভুক্তভোগী ঐ শিক্ষার্থী সিসি টিভি ফুটেজ পরীক্ষা করে উক্ত ঘটনার সুষ্ঠু বিচার চান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon