মঙ্গলবার, ৫ মে ২০২৬
 

১৯ মে’র মধ্যে জাবির মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ মে ২০২৬

 ---

জাবি প্রতিনিধি

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষাজীবন সমাপ্তির পরও আবাসিক হলের আসন দখলে রেখে অবস্থান করা শিক্ষার্থীদের দ্রুত হলত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৯ মে ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ আসন ছেড়ে দিতে বলা হয়েছে।

 

আজ সোমবার ( ৪ মে ) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

 

অফিস আদেশে বলা হয়, আগামী ১৭ জুন ২০২৬ থেকে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। নতুন শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

 

আরও বলা হয়, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ইতোমধ্যে ৫৩তম ও ৫৪তম ব্যাচের প্রত্যেক শিক্ষার্থীর জন্য হলগুলোতে আসন বরাদ্দ নিশ্চিত করেছে। তবে লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন ব্যাচের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী শিক্ষাজীবন শেষ হওয়ার পরও নির্ধারিত সময়ে আসন ছেড়ে না দিয়ে হলে অবস্থান করছেন, যা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।”

 

এ প্রেক্ষিতে প্রশাসন নির্দেশ দিয়েছে, যারা এখনো হলে অবস্থান করছেন তারা যেন ১৯ মে’র মধ্যে স্বেচ্ছায় হল ত্যাগ করেন এবং ৫৫তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ নিশ্চিত করতে হল কর্তৃপক্ষকে সহযোগিতা করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon