সোমবার, ৪ মে ২০২৬
 

দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত বাকৃবি শিক্ষার্থী নওশিনের বাবা, মানবিক সহায়তার আবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ মে ২০২৬

---

বাকৃবি প্রতিনিধি

আবারও বাবাকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে দেখতে চান নওশিন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নওশিন শারমিলির বাবা বর্তমানে দুরারোগ্য কিডনি জটিলতায় গুরুতর অসুস্থ। তিনি কিডনি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে ইতোমধ্যে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে নিঃস্বপ্রায়। প্রিয় বাবার জীবন বাঁচাতে এখন নওশিন বাধ্য হয়ে চেনা-অচেনা সবার দুয়ারে মানবিক সহায়তার আবেদন জানাচ্ছে

 

পরিবার সূত্রে জানা যায়, ২০১৮ সালে প্রথমবারের মতো তার বাবার কিডনির সমস্যা শনাক্ত হয়। এরপর থেকে নিয়মিত চিকিৎসা চললেও শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গত বছরের ফেব্রুয়ারিতে তার ক্রিয়েটিনিন লেভেল ৮-এ পৌঁছায়। পরবর্তীতে পরিস্থিতি আরও জটিল হয়ে তিন মাস আগে তা বেড়ে ১০-এ দাঁড়ায়। বর্তমানে তার ক্রিয়েটিনিন লেভেল ১৪, ফলে তিনি সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে পড়েছেন।

 

চিকিৎসকরা দ্রুত ডায়ালাইসিস শুরু করার পরামর্শ দিলেও আর্থিক সংকটের কারণে তা সম্ভব হয়নি বলে জানান নওশিন। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আমাদের সঞ্চিত অর্থ ও জমিজমা প্রায় সবই শেষ হয়ে গেছে। আমার বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এখন আমরা চরম সংকটে আছি।’

 

তিনি আরও জানান, ‘তিন বোনের মধ্যে তিনিই বড় এবং পরিবারের দায়িত্বও এখন তার কাঁধে। তার মা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও আইবিএসসহ নানা রোগে ভুগছেন, যার চিকিৎসাতেও আগে অনেক ব্যয় হয়েছে।’

 

বর্তমানে ডায়ালাইসিস শুরু এবং পরবর্তীতে কিডনি প্রতিস্থাপনের জন্য প্রায় ৩০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু অর্থাভাবে এখনো ডায়ালাইসিস শুরু করা সম্ভব হয়নি। এ অবস্থায় বাবার জীবন বাঁচাতে সমাজের সহৃদয় ও বিত্তবান মানুষের কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন জানিয়েছেন নওশিন শারমিলি।

 

সহযোগিতার উপায়:

চিকিৎসার জন্য সরাসরি তার পরিবারের কাছে বা মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠানো যাবে।

 

বিকাশ ও নগদ নং- ০১৭৪২০৫৯৯৪৬ (নওশিন)

রকেট নং- ০১৭৭২১৮৭৮৩৮  (শারিকা)

 

ব্যাংক অ্যাকাউন্ট:

হিসাবের নাম: CHOWDHURY SARIKA TA SHIN

হিসাব নম্বর: ০১৪১১০১৩২০৪১৯

ব্যাংক: পূবালী ব্যাংক পিএলসি, বাকৃবি ক্যাম্পাস শাখা, ময়মনসিংহ

রাউটিং নম্বর:১৭৫৬১২৪১৫

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon