বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
 

ফার্মেসী বিভাগের সাবেক শিক্ষার্থী মুনিয়া ইসলাম মজুমদারকে জাবি উপাচার্যের অভিনন্দন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬

---

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি )  ৩৯তম ব্যাচের ফার্মেসী বিভাগের সাবেক শিক্ষার্থী মুনিয়া ইসলাম মজুমদার সম্প্রতি ব্রিটেনের কুইন এলিজাবেথ দ্বিতীয় কমনওয়েলথ ট্রাস্ট (QECT) এর মাধ্যমে ‘বিশ্বের ১০০ জন তরুণ নেতা’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 

বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল )  ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান। মুনিয়া ইসলাম মজুমদার বর্তমানে টিচ ফর বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত আছেন।

আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, “মুনিয়া ইসলাম মজুমদার ব্রিটেনের কুইন এলিজাবেথ দ্বিতীয় কমনওয়েলথ ট্রাস্ট (QECT) এর মাধ্যমে ‘বিশ্বের ১০০ জন তরুণ নেতা’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত। এ অর্জন বাংলাদেশের শিক্ষাঙ্গনে তার  নেতৃত্ব, অবদান ও পরিশ্রমের স্বীকৃতি। উপাচার্য অভিনন্দন বার্তায়, মুনিয়া ইসলাম মজুমদারের অব্যাহত সাফল্য ও মঙ্গল কামনা করেন। “

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon