শুক্রবার, ২০ মার্চ ২০২৬
 

প্রধানমন্ত্রীর খাল খনন প্রকল্পকে “ইমোশনাল প্রকল্প বললেন জবি শিক্ষক বিলাল হোসেন” ফেসবুকে সমালোচনার ঝড়

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬

---

 

আশিকুর রহমান, জবি প্রতিনিধি

 

বিএনপি সরকারের খাল খনন প্রকল্পকে ‘ইমোশনাল প্রকল্প’ বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের জামায়াতপন্থী শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।

তিনি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি টিচার্স লিংকয়ের সেক্রেটারির দ্বায়িত্বে আছেন। তাঁর এ মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। গতকাল বুধবার (১৮ মার্চ) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে জামায়াত পন্থী এই শিক্ষক লিখেছেন, “বাবা করেছেন তাই ছেলেকেও করতে হবে-এমন মানসিকতা থেকে এই প্রকল্প নেওয়া হচ্ছে। এতে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ব্যয় হবে, জমি নষ্ট হবে; অথচ রিটার্ন হবে খুবই সামান্য।”

 

তিনি আরও বলেন, পাঁচ দশক আগে তৎকালীন বাস্তবতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তবে বর্তমান প্রেক্ষাপটে সেই বাস্তবতা আর নেই। নিজের পর্যবেক্ষণের কথা তুলে ধরে তিনি দাবি করেন, জিয়াউর রহমান তাঁর শাসনামলের শেষদিকে খাল খননের বিকল্প ব্যবস্থার দিকেও গুরুত্ব দিয়েছিলেন।

 

দেশের টাকা নয়ছয় করার অভিযোগ জানিয়ে তিনি লেখেন, এই প্রকল্প প্রাথমিকভাবে বর্তমান সরকারের জন্য বদনামের কারণ, আর চুড়ান্তভাবে আমাদের দেশের টাকা নয়ছয় করার একটা প্রকল্প হিসেবে সাব্যস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে অধ্যাপক বিলালের পোস্টের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

 

এর আগে, গত ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। কোদাল দিয়ে মাটি কেটে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

##

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon