![]()
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) Youth for Social Aid -YFSA
উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার ( ১০ মার্চ ) বিকাল ৩টায় ক্যাম্পাসের টিএসসি প্রাঙ্গণে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির মাধ্যমে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এক সপ্তাহের ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, তেল, ছোলা, চিনি, সেমাই, আলু, খেজুরসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।
Youth for Social Aid -YFSA সভাপতি মুজাহিদ হোসাইন বলেন, “আমরা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই দেশের সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থেই আমাদের পড়াশোনা করার সুযোগ হয়েছে। সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের একটি মানবিক দায়বদ্ধতা রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই ইফসা প্রতিবছর এমন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই মহত কাজে যেসকল শিক্ষক ও শিক্ষার্থী দান করেছেন এবং সহযোগিতা করেছেন, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করেন। আমাদের জন্যও দোয়া করবেন।”
ইফসা’র সেক্রেটারি নাসির উদ্দিন বলেন,“রমজান মাস সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইফসা ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।



মন্তব্য