মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
 

বাকৃবিতে ক্বমারুন এগ্রো ফার্ম ও বাউডিএসের যৌথ উদ্যোগে ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬

---

সুমন গাজী বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি প্রতিষ্ঠান ক্বমারুন এগ্রো ফার্ম ও বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংগঠন বাকৃবি ডিবেটিং সংঘের যৌথ উদ্যোগে এক ইফতার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ ইফতার আয়োজন করা হয়।

এসময় কনফারেন্সে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন- বাকৃবি ডিবেটিং সংঘ, বাকৃবি ক্যারিয়ার ক্লাব, গ্রীন ভয়েস, টিম এসথেটিক বাউ, এগ্রী স্টুডেন্টস অ্যালায়েন্স বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ।

 

আয়োজকরা জানান, ‘বাকৃবি দেশের অন্যতম টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়। কৃষি বিষয়ক সর্বোচ্চ বিদ্যাপীঠ। তবে দুঃখজনক হলেও এখানকার শিক্ষার্থীদের কৃষি উদ্যোক্তায় হলে আগ্রহ কম। অথচ উদ্যোক্তা পেশা লাভজনক প্রতিষ্ঠানে দিনে দিনে প্রতিষ্ঠিত হচ্ছে। এই আয়োজনের মাধ্যমে কৃষি শিক্ষার্থীদের উদ্যোক্তা আগ্রহী করা তুলতে আমরা কাজ করে যাবো।’

 

ডিবেটিং সংঘের সম্পাদক আ‌শিকুজ্জামান সুব্র বলেন, ‘ব‌্যক্তিগত খুবই আনন্দ‌দিত। ক্বমারুনের প্রতিষ্ঠাতা যে সাহস করছে, আই‌ডিয়া গু‌লো বাস্তবায়ন কর‌ছে, এতে প্রশংসা পাওয়ার যোগ্য। সবার মা‌ঝে আই‌ডিয়া থাক‌লেও সাহস না থাকার কার‌ণে সামনে আনতে পারে না। তাদের এই সাহ‌সের মাধ‌্যমে আশাবাদী কৃষি সেক্টরে উন্নতি করতে পারবে।’

 

কমারুন এ‌গ্রো ফা‌র্মের প্রতিষ্ঠাতা জুবাইদ হাসান জিহান ব‌লেন,  ‘সামা‌জিক ভা‌বে ভা‌লো কাজ করার জন‌্য উন্নত প্রতিষ্ঠান গ‌ড়ে তুল‌তে হ‌বে। এর মাধ‌্যমে সবার সাহায‌্য ও সহযোগিতা প্রয়োজন। দে‌শের অ‌ধিকাংশ যুবক উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের মা‌লিক হ‌তে পা‌রেন না।’

 

জিয়ান আরও বলেন, ‘এ ফার্মটি কর‌তে অ‌নেক প‌রিশ্রম করতে হয়েছে। নানা বাধা অ‌তিক্রম ক‌রে আজ এই পর্যন্ত এস‌ছে। আশা ক‌রি, আগামী ৬ মাস পর এ‌টি এক‌টি প্রাই‌ভেট ফা‌র্মে প‌রিণত হ‌বে। আমরা ই‌তিম‌ধ্যে ৫ টি জাতীয় কনফা‌রেন্স ক‌রে‌ছি। আশা ক‌রি এর মাধ‌্যমে বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সব শিক্ষার্থীর সাথে নিয়ে কাজ করতে পারবো।’

 

ফার্মের অন্য এক প্রতিষ্ঠাতা ঈখ‌তিয়ার উদ্দীন ব‌লেন,  ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানের সংখ্যা অতি নগণ্য। কয়েকটি প্রতিষ্ঠান আছে সিনিয়র ভাইয়েরা চালাচ্ছে। আমরা শিক্ষার্থীদের নিয়ে এসব নিয়ে কাজ করতে চাচ্ছি। এজন্য ইচ্ছা ছিল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সব সংগঠনকে নি‌য়ে এক‌টি প্রোগ্রাম করার। কিন্তু সীমাবদ্ধ থাকার কার‌ণে তা ক‌রে উঠত পারেনি। ত‌বে ভ‌বিষ‌্যতে তা বড় ক‌রে আ‌য়োজন করব।’

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon