![]()
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি ) শের - ই - বাংলা এ কে ফজলুল হক হল সংসদের উদ্যোগে এবং হল প্রশাসন ও জাকসুর সহযোগিতায় ইফতার ও দোয়া মাগফিল আয়োজন করা হয়।
রবিবার ( ৮ মার্চ) শের - ই - বাংলা হলের হল প্রাঙ্গণে হলের প্রায় ৫০০ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী নিয়ে সম্মিলিতভাবে ইফতার ও দোয়া মাহফিল আয়োজিত হয়েছে।
উক্ত প্রোগ্রামে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, উপ- উপাচার্য ( শিক্ষা ) অধ্যাপক ড. মাহফুজুর রহমান, উপ- উপাচার্য ( প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, ট্রেজারার অধ্যাপক ড. আব্দুর রব, প্রক্টর অধ্যাপক ড. একে এম রাশেদুল আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ( জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতুসহ বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম সহ হলের ওয়ার্ডেন স্যার ও আবাসিক শিক্ষকবৃন্দ এবং হলের কর্মচারী -কর্মকর্তা সহ হলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই সময় উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, “পবিত্র রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। হলের এই ইফতার আয়োজন শুধু খাবার ভাগাভাগির অনুষ্ঠান নয়, বরং এটি আমাদের পারস্পরিক সম্প্রীতি ও বন্ধনের এক সুন্দর প্রতিফলন। আমি আশা করি, শিক্ষার্থীরা এ ধরনের আয়োজনে অংশ নিয়ে একে অপরের প্রতি সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে। সকলকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা।”
শের - ই - বাংলা হলের ভিপি আসিফ মিয়া বলেন, ” হল সংসদের উদ্যেগে হলের শিক্ষার্থীদের কাছ থেকে কিছু শুভেচ্ছা ফি, হল প্রশাসনের শিক্ষকবৃন্দ ও জাকসুর কাছ থেকে সামান্য আর্থিক সহযোগিতার মাধ্যমে আমরা শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে মোটামুটি ৫০০ জন একসাথে ইফতার করতে পেরেছি, এজন্য শুকরিয়া। ভিসি স্যারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ স্তরের শিক্ষক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন, তাদের উপস্থিতি আয়োজনকে বর্ণিল করে তুলেছিল। হল সংসদের ডাইনিং ক্যান্টিন সম্পাদকসহ সকল সম্পাদক ও কার্যকরী সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় এই আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।”
এছাড়া হলের শিক্ষার্থীদের সম্মিলিত ইফতার হলে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। ইফতার মাহফিল আয়োজনের সাথে যুক্ত সকলকে হল সংসদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে।



মন্তব্য