![]()
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীদের খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ সম্প্রসারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ১০টি ছাত্রী হলে ইনডোর ও আউটডোর ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় জাকসু ভবনে ছাত্রী হলগুলোর ক্রীড়া সম্পাদকদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রী হলগুলোর ক্রীড়া সম্পাদকদের চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ক্রিকেট ব্যাট, বল ও স্টাম্প, ক্যারাম বোর্ড, ব্যাডমিন্টন সামগ্রী, স্কিপিং রোপ, লুডু, উনো (UNO), ইয়োগা ম্যাট এবং একটি হলের জন্য জিমের ডাম্বেল।
ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) ড. শামসুল আলম সেলিম, বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মনজুরে এলাহী, জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক (জিএস) মো. মাজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. মাহামুদুল হাসান কিরণ, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) মো. মাহাদী হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (নারী) ফারহানা আক্তার লুবনা, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আহসান লাবিব, পরিবেশ ও প্রকৃতি বিষয়ক সম্পাদক শাফায়েত মীর, কার্যকরী সদস্য নুসরাত জাহান ইমা, নাবিলা বিনতে হারুন ও ফাবলিহা জাহানসহ জাকসুর অন্যান্য নেতৃবৃন্দ এবং শারীরিক শিক্ষা অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) নাসরিন বেগম।
জাকসু নেতৃবৃন্দ জানান, নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধি, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং আবাসিক হলগুলোতে ক্রীড়া চর্চার পরিবেশ আরও সমৃদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের আশা, এ উদ্যোগ ছাত্রীদের নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ক্রীড়া সংস্কৃতি আরও শক্তিশালী করবে।



মন্তব্য