![]()
নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠি সদর থানায় অশ্লীল গালিগালাজ ও ফেইসবুকে অপপ্রচারের অভিযোগ এনে কথিত সাংবাদিক সোহাগ মোল্লা ওরফে মোল্লা শাওনের বিরুদ্ধে ৪ জন সাংবাদিক বাদী হয়ে ৪ খানা সাধারণ ডায়রি (জিডি) করার খবর জানা গেছে।২০ সেপ্টেম্বর রাতে ঝালকাঠি সদর থানায় হয়ে প্রথম জিডি টি দায়ের করেন ঝালকাঠি শহরের পুরাতন কলেজ খেয়াঘাট নিবাসি দৈনিক দূরযাত্রা পত্রিকার ষ্টাফ রিপোর্টার্স মোঃ মনির হোসেন, তীয় জিডি খানা দায়ের করেন দৈনিক ঝালকাঠি বার্তা ও আজকের পত্রিকার সাংবাদিক মোঃ আরিফুর রহমান রায়হান যার জিডি এবং তৃতীয় জিডি দায়ের করেন ধানসিঁড়ি নিউজ নেটওয়ার্কের এডমিন ও দৈনিক খোলা কাগজ পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি মোঃ খাইরুল ইসলাম। রের দিন ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় দৈনিক আজকের পরিবর্তন ও দৈনিক ঝালকাঠি বার্তার রিপোর্টার এবং ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু থানায় হাজির হয়ে একই কারন উল্লেখ করে একটি জিডি করেন।
জিডিগুলোতে উল্লেখ করা হয়েছে কথিত সাংবাদিক সোহাগ মোল্লা ওরফে মোল্লা শাওন ফেইসবুক লাইভে এবং পোষ্টে অশ্লীল গালিগালাজ ও বাক্য লিখে অভিযোগকারীদের একের পর এক মানহানি করে চলেছে। ঝালকাঠির স্বনামধন্য সাংবাদিকদের মানহানীকর লাইভ ভিডিও করে তার হীন স্বার্থ চরিতার্থ করার অপচেষ্টা চালাচ্ছে।



মন্তব্য