![]()
নিজস্ব প্রতিবেদক
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতা এনামুল হক বাবুল (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সম্মিলিত সাংবাদিক পরিষদের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এনামুল হক বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর সভাপতি মো. গোলাম ফারুক মজনু ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আবিদ। এক যৌথ শোকবার্তায় এসএসপি নেতৃবৃন্দ বলেন, প্রিয়জনকে হারানোর বেদনা অপূরণীয়। এনামুল হক বাবুলের মৃত্যুতে তাঁর পরিবার যে গভীর শোক ও কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, এ দুঃসময়ে সম্মিলিত সাংবাদিক পরিষদ তাঁদের পাশে রয়েছে। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিবের প্রার্থনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং এ অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য ও শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। এদিকে, মরহুম এনামুল হক বাবুলের মৃত্যুতে সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সদস্যরাও গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



মন্তব্য