রবিবার, ৪ অক্টোবর ২০২৬
 

আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী শেখ এমদাদুল হক আল মামুনের নিজস্ব তহবিল থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬

 ---

 আইয়ুব সরদার, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি,

নাটোরে সাবেক পৌর মেয়র ও আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী শেখ এমদাদুল হক আল মামুনের নিজস্ব তহবিল থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়েছে। ক্রবার(২অক্টোবর)  বাদ জুমা নাটোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পটুয়াপাড়া জামে মসজিদে পঞ্চাশ হাজার টাকা বিতরণ করেন নাটোর পৌরসভার সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন। এ সময় তিনি জানান, তিনি নাটোর শহরের প্রতিটি মসজিদে জুমার নামাজ আদায় করার চেষ্টা করেন। তারই প্রেক্ষিতে আজ তিনি নাটোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পটুয়াপাড়া জামে মসজিদে নামাজ আদায় করছেন। এরই প্রেক্ষিতে তিনি  এই মসজিদে নামাজ পড়ে মসজিদের উন্নয়নকাজে পঞ্চাশ হাজার টাকা নিজস্ব তহবিল থেকে প্রদান করেন।
তিনি জানান, তিনি যখন পৌরসভার মেয়র ছিলেন, তখন তার সময়ে নাটোর পৌরসভায় সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। তাই তিনি আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী। এজন্য তিনি সাধারণ জনগণের দোয়া প্রার্থী। তিনি বিগত দিনে যেভাবে সাধারণ জনগণের পাশে ছিলেন, সামনের দিনগুলোতেও ঠিক সেইভাবেই পৌরবাসীর সেবা করে যাবেন।
ভোটের আর বেশি দিন বাকি নেই। তাই তিনি প্রতিটি জনগণের দ্বারপ্রান্তে যাচ্ছেন। নাটোর পৌরসভায় ১১০টি মসজিদ আছে। এর মধ্যে প্রায় ৯০টির অধিক মসজিদে তিনি তার নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেছেন। আর কিছু মসজিদ বাকি আছে, ভোটের আগে সেই মসজিদগুলোতেও অর্থ প্রদান করবেন।
ভোটের সময় মসজিদগুলোতে যাওয়ার সময় পাবেন না বলে প্রতি শুক্রবার বাদ জুমা মসজিদে গিয়ে গিয়ে তিনি আর্থিক অনুদান প্রদান করছেন। কারণ ভোট এলে তিনি আর মসজিদে দান করতে পারবেন না। তখন ভোটের আচরণবিধির মধ্যে পড়বেন।
তিনি জনপ্রতিনিধি না হলেও জনগণের পাশে থাকবেন। ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। ইউনিয়ন পরিষদের নির্বাচনের পরেই পৌরসভা ভোট অনুষ্ঠিত হবে। তাই আগে থেকেই নাটোর পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি মসজিদে যাওয়ার চেষ্টা করছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon