রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
 

নাশকতা ও অগ্নিসংযোগ প্রতিরোধে ট্রাফিক মিরপুর বিভাগের মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬

 ---

বাহাউদ্দীন তালুকদার :
রাজধানীর মিরপুর গাবতলীতে নাশকতা ও অগ্নিসংযোগ প্রতিরোধে স্থানীয় পুলিশ প্রশাসন বাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আইন-শৃঙ্খলা বজায় রাখা ও অগ্নিসংযোগ প্রতিরোধে মতবিনিময় সভার আয়োজন ট্রাফিক মিরপুর বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর ২৬) বিকাল ৩ টায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) আ. স. ম. শামসুর রহমান ভূঁঞা গাবতলী বাস টার্মিনাল এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) আ. স. ম. শামসুর রহমান ভূঁঞা বলেন, পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি চালকবিহীন অবস্থায় সড়কে যানবাহন পার্কিং না করার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ট্রাফিক পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে গাবতলী বাস টার্মিনাল এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করেন।তিনি আরও বলেন, গাবতলী বাস টার্মিনাল এলাকায় শান্তি-শৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক রাখতে পরিবহন মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

উক্ত মতবিনিময় সভায় ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার, সভাপতিত্বে ও ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মোস্তফার সঞ্চালনায় উপস্থিতি ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পরিত্রাণ তালুকদার, ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মোস্তফা, ট্রাফিক ইন্সপেক্টর রাশেদুল ইসলাম রাশেদ, ট্রাফিক ইন্সপেক্টর বিকাসুজ্জামান রনি, ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান, ট্রাফিক মিরপুর বিভাগ সহ ট্রাফিক দারুস সালাম জোনের অফিসারবৃন্দ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon