![]()
মোঃ চাঁন পাশা, বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা দক্ষিণ ইউনিয়নের কাইতলা সড়ক বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। এই একটি মাত্র দুর্ঘটনায় কেড়ে নিল নিহত ১৪ বছরের কিশোর তামিমের পুরো পরিবারের স্বপ্ন। ২৩ আগস্ট রবিবার আনুমানিক ভোর ৭টার সময় কিশোর তামিম প্রতিদিনের মতো তার নিজস্ব একটি ভ্যান গাড়ি নিয়ে কাজে বেরিয়ে পড়েন,ভ্যান গাড়িটি কাইতলা সড়ক বাজারের উত্তর পাশে আসার সাথে সাথেই অপর দিক থেকে আরেকটি মাছ বহনকারী পিকআপ গাড়ি ধাক্কা মারিলে তামিমের ভ্যান গাড়িটি উল্টে খাদে পড়ে যাই, উপস্থিত লোকজন দৌড়ে এসে তামিমকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,নিহত তামিম অত্র ইউনিয়নের গোয়ালী গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে।
তামিম তার নিজের অসহায় গরিব পরিবারের সদস্যদের ভরণপোষণে সহযোগিতা করতে বেকারির লাইনে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন। অল্প বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়া এই কিশোরের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
একটি সড়ক দুর্ঘটনা শুধু একটি প্রাণই কেড়ে নেয়নি—ভেঙে দিয়েছে একটি পরিবারের স্বপ্ন, আশা ও ভবিষ্যৎ।



মন্তব্য