সোমবার, ২৪ আগস্ট ২০২৬
 

গাজীপুরে মহাসড়কের পাশে ৪০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬

---

রেজাউল করিম মজুমদার, গাজীপুর
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট নিরসন ও সড়ক নিরাপদ করার লক্ষ্যে গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। অভিযানে ভবানীপুর বাজার থেকে বাঘের বাজার পর্যন্ত মহাসড়কের দু’পাশে গড়ে ওঠা আনুমানিক ৪০০টি অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়।

শনিবার সারাদিন গাজীপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাজ্জাত হোসেন।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নুরুল করিম ভূঁইয়ার নির্দেশনায় মহাসড়ককে সম্পূর্ণ যানজটমুক্ত করার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়। উচ্ছেদ শেষে উদ্ধারকৃত জায়গাটি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানের জন্য সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

উচ্ছেদ কার্যক্রম চলাকালে জেলা পুলিশের সদস্য, র্যা ব এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon