![]()
রেজাউল করিম মজুমদার, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের আটকে রেখে হেনস্তা ও জিম্মি করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপির পদধারী ও পরিচিত নেতা মাসুদ রানাকে ঘিরে এই ঘটনায় তীব্র অসন্তোষ ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকার বিভিন্ন অনিয়ম ও জমি সংক্রান্ত অভিযোগের সত্যতা যাচাই করতে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের বাধা দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে সাংবাদিকদের জিম্মি করে আটকে রাখা হয় এবং তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়।স্থানীয় বিএনপি নেতা মাসুদ রানার নাম ও সম্পৃক্ততাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা-সমালোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হেনস্তার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।



মন্তব্য