সোমবার, ২৪ আগস্ট ২০২৬
 

প্রায় দুই বছর পর প্রকাশ্যে এলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শোভন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬

 

 ---

মোঃ চাঁন পাশা, বিশেষ প্রতিনিধি

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন। দীর্ঘ প্রায় দুই বছর পর তাকে আবারও ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে দেখা গেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শোভনের নিজস্ব ‘ছাত্রনেতা শাহাদাৎ হোসেন শোভন ভাই’ নামের আইডি থেকে ‘আজ শহরে রাজা এসেছে!’ ও ‘শহরে আজ রাজা এসেছিলো  শিরোনামে একাধিক ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওগুলোতে শোভনকে স্পিডবোটে হাত নেড়ে অভিবাদন জানাতে এবং নৌকায় থাকা কর্মী-সমর্থকদের সঙ্গে করমর্দন করতে দেখা যায়। য়েন্দা সূত্রে জানা গেছে, ভিডিওতে দেখা নৌকার স্থানটি ব্রাহ্মণবাড়িয়ার দত্তখলা এলাকায়। এছাড়া ১৫ আগস্টের কর্মসূচির একটি ভিডিও মনিপুর এলাকায় ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শোভন কোথায় অবস্থান করছিলেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ছিল। বিভিন্ন সময়ে তিনি ভারতে, নেপালে, সৌদি আরবে ওমরাহ ভিসায় এবং মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে গুঞ্জন ছড়িয়েছিল। তবে এসব তথ্যের বিষয়ে তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলো নজরে আসার পর বিষয়টি নিয়ে পুলিশ কাজ শুরু করেছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওগুলো দেখার পর পুলিশ কাজ শুরু করেছে।

শোভনের প্রকাশ্যে আসার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon