সোমবার, ২৪ আগস্ট ২০২৬
 

হেমনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও অভিভাবক সমাবেশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬

 ---

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং আসন্ন নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে এক গুরুত্বপূর্ণ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেমনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুর আর রশিদ (বিএসসি)।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি গোলামরোজ তালুকদার। এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং আসন্ন নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচনী পরীক্ষায় কৃতকার্য হওয়ার পর এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি, মনোযোগ দিয়ে পড়াশোনা এবং অভিভাবকদের নিয়মিত তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে এখন থেকেই শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে।
সমাবেশের একপর্যায়ে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা শপথ বাক্য পাঠ করেন। তারা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করার প্রত্যয় ব্যক্ত করেন।
শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের এই শপথকে স্বাগত জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon