শনিবার, ২২ আগস্ট ২০২৬
 

নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক, একজন পলাতক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬

 ---

মোঃ চাঁন পাশা, বিশেষ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় আরও এক আসামি পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া কোড়েরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর পুলিশ ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি চালানো হয়। মোটরসাইকেলের দুই আরোহীর কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হলে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেল বিধি অনুযায়ী জব্দ করা হয়। গ্রেপ্তার দুজন হলেন—আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের মো. দানিছ মিয়ার ছেলে রাজীব হাসান। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিম পাইকপাড়া এলাকায় বসবাস করেন। অপরজন বিজয়নগর উপজেলার চাওড়া গ্রামের জসিমের ছেলে শামিম।

এ ঘটনায় বিজয়নগর উপজেলার সিংগারবিল এলাকার অপর আসামি রুবেল পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাজীব হাসানের বিরুদ্ধে এর আগে দুটি এবং শামিমের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon