শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
 

ভাটারা থানার স্বেচ্ছাসেবকদল নেতা শাহিন গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬

---

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর ভাটারা থানার স্বেচ্ছাসেবকদল নেতা শাহিনকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ২০২৬ ইং দুপুরে ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা রয়েছে। ওই মামলায় ওয়ারেন্ট থাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর ভাটারা এলাকায় শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বেড়েছে। ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে। এসব ঘটনায় অনেকেই ভয়ে প্রকাশ্যে অভিযোগ করতে চান না বলে দাবি স্থানীয়দের।

এদিকে শাহিনের গ্রেফতারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শাহিন ভাটারা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক। বে গ্রেফতার হওয়া শাহিনের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুেদ্ধ মামলার ওয়ারেন্ট ছিল। গ্রেফতার করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আসছে বিস্তারিত…….

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon