![]()
ডাঃমোঃ ইলিয়াস বিশ্বাস গোপালগঞ্জ কাশিয়ানী (প্রতিনিধি)
গোপালগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা, মাদক ব্যবসায় বিনিয়োগের ৪ লাখ ৫৫ হাজার ৫৫ টাকা এবং একটি নোহা গাড়ি জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য ১ কোটি ৯২ লাখ ৩৬ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। সামনে আরো কঠিন পদক্ষেপ নেয়া হবে আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই। গোপালগঞ্জে মাদক ব্যবসা ও কারবারিকে আইনের আওতা আনতে হবে।



মন্তব্য