![]()
কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠী কাঁঠালিয়া উপজেলার কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলামের বিরুদ্ধে মান হানির অভিযোগে মামলা দায়ের করেছেন কাঁঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের মোতাহার আলীর পুত্র মো. ইসমাইল হোসেন। মামলার বাদী তার মামলায় উল্লেখ করেন একমাত্র আসামী কাঁঠালিয়া উপজেলার কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।আসামির নিকট কাঁঠালিয়া উপজেলা কৃষিসম্প্রসারণ অফিসের ২০২৫- ২০২৬ অর্থবছরের মোট বরাদ্দ কত এবং বরাদ্দকৃত অর্থ কোন কোন খাতে ব্যয় করা হইয়াছে তাহার বিল ভাউচার এবং উপকার ভোগী কৃষকের নাম ঠিকানা ফোন নাম্বার প্রাপ্তির জন্য তথ্য অধিকার আইনের ৩ ধরার বিধান মতে আবেদন করেন। উক্ত আবেদন প্রাপ্ত হইয়াও আসামি ১২/৩/২৬ তারিখ ১৬ নং পত্রের মাধ্যমে ২০২৫-২৬ অর্থ বছরের চাহিত তথ্যের কোন নির্দিষ্ট প্রকল্প কর্মসূচি ক্রমে ধরন স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি মর্মে উল্লেখ করিয়া তথ্য সরবরাহে আসামী অপারগতা প্রকাশ করেন। পরবর্তীতে প্রকল্প কর্মসূচি কার্যক্রমের ধরন সুস্পষ্টভাবে উল্লেখপূর্বক তথ্য অধিকার আইনে তথ্য পাওয়ার জন্য পুনরায় আবেদন করেন। আসামি বাদীর আবেদনপ্রাপ্ত হইয়া ২২/ ৭/২৬ তারিখ আসামি তার অফিসে বাদিকে যাইতে অনুরোধ করিলে বাদী ২২ /৭ /২৬ তারিখ বেলা ১২:০০ টায় কতেক স্বাক্ষীদের সাথে নিয়ে আসামীর অফিসে গেলে আসামি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে যাহা ভাষায় প্রকাশ করার মতো নয়। এর কারণেবাদীর ৫০ হাজার টাকার সম্মান হানি হয়েছে। উক্ত মামলাটি আমলে নিয়ে বিচারক নওরিন কবীর ও সি ডি বি কে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ প্রদান করেন।



মন্তব্য