![]()
রেজাউল করিম মজুমদার, গাজীপুর
অনিয়ম, দুর্নীতি ও সেবাপ্রার্থীদের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩ আগস্ট ২০২৬) সকালে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া অফিসটি আকস্মিক পরিদর্শন করে এই শাস্তিমূলক ব্যবস্থা নেন। ৩ আগস্ট ২০২৬ সকালে জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নিয়ে কাশিমপুর ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেন।
জনগণের অভিযোগ, সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের নানা হয়রানি ও ভোগান্তির কথা শোনেন তিনি। সরকারি দাপ্তরিক কাজ ও সেবা প্রদানে অফিসের নিজস্ব জনবলের বদলে বাইরের লোকজন এবং দালালদের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ মেলে।নথিপত্র সংরক্ষণে অনিয়ম, নামজারির সফটওয়্যার প্রদর্শন করতে না পারা এবং কাজের ক্ষেত্রে নিয়ম না মানার সত্যতা পাওয়া যায়। বরখাস্তকৃত কর্মকর্তা-কর্মচারীপ্রাথমিক সত্যতা পাওয়ায় ওই অফিসের দায়িত্বপ্রাপ্ত চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়
মোঃ ওয়াজেদ আলী খান (ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, তহশিলদার) মুহাম্মদ মোস্তফা কামাল (অফিস সহকারী) মোঃ শফিকুল ইসলাম খান (অফিস সহায়ক) আব্দুল হালিম, তাপস চন্দ্র শীল (অফিস সহায়ক) কাশিমপুর পরিদর্শনের পর জেলা প্রশাসক সফিপুরের আরেকটি ভূমি অফিস পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সতর্ক করেন।কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে” বলে যে তথ্য ছড়ায়, তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে জেলা প্রশাসন থেকে স্পষ্ট করা হয়েছে। এই ব্যবস্থা শুধু কাশিমপুর ভূমি অফিসের জন্যই নেওয়া হয়েছে।



মন্তব্য