সোমবার, ২৭ জুলাই ২০২৬
 

লক্ষ্মীপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬

---
ফয়সাল হোসেন, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রায়পুর থানার ১নং চর আবাবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর পাঙ্গাসিয়া (মাঝি বাড়ি) এলাকায় মফিজ মাঝির বাড়ির সামনে পাকা সড়কে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় ৩০ পিস ইয়াবাসহ মো. আল আমিন (৩২) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল আমিন মৃত মফিজুর রহমানের ছেলে। তাঁর মায়ের নাম রিনা। তিনি চর পাঙ্গাসিয়া (মাঝি বাড়ি), ৭নং ওয়ার্ড, ১নং চর আবাবিল ইউনিয়ন, রায়পুর, লক্ষ্মীপুরের বাসিন্দা। ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রায়পুর থানায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon