![]()
জামাল খান,জেলা সংবাদদাতা
ভোলার দৌলতখানে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোলা-২ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে আর্থিক অনুদান বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন এবং প্রাথমিক ট্যালেন্টপুল প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার জনাব আবদুল মতিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান মিয়া ও সাধারণ সম্পাদক শাহজাহান সাজু।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সংবর্ধনা বিশেষ উপহার তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,দৌলতখান থানা ভারপ্রাপ্ত(ওসি)ফখরুল আলম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদ উদ্দিন,উপজেলা ত্রাণ কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু হেনা মোঃ রিয়াজ, যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম জহির, প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মোহাম্মদ ফরহাদ হোসেন নোমান, সাধারণ সম্পাদক আব্দুল হাই, নির্বাহী সভাপতি শহীদুল্লাহ নয়ন, সহ-সভাপতি মোহাম্মদ নূরে আলম এবং সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



মন্তব্য