সোমবার, ২৭ জুলাই ২০২৬
 

ক্যাম্পাসে পর্যপ্ত অটোরিকশা চালু করতে সাত দিনের আল্টিমেটাম: জাকসুর পরিবহন সম্পাদকের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬

 ---
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমাতে পর্যাপ্ত সংখ্যক অটোরিকশা চালু করতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন জাকসুর পরিবহন সম্পাদক তানভীর রহমান। অন্যথায় স্টেট অফিস অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সেইসাথে পরিবহন ব্যবস্থাকে নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ করা এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অটোরিকশা লাইসেন্স বাণিজ্যের সঙ্গে জড়িত কর্মচারী বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তিনি।

রোববার (২৬ জুলাই) বিকেলে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন জাকসুর পরিবহন সম্পাদক তানভীর রহমান। নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ওই ভিডিও বার্তায় তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার নানা সমস্যা তুলে ধরেন।

তানভীর রহমান বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমাতে জাকসু সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। তবে আমলাতান্ত্রিক জটিলতা ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতার কারণে শিক্ষার্থীদের জন্য কার্যকর কোনো সমাধান বাস্তবায়িত হচ্ছে না। ফলে প্রতিদিনই শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের চলাচল সহজ করতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় পর্যাপ্ত সংখ্যক অটোরিকশা নামানো প্রয়োজন। কিন্তু প্রশাসনের সদিচ্ছার ঘাটতি ও সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা এ ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া উচিত নয় উল্লেখ করে জাকসুর এই নেতা বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের সংকটকে পুঁজি করে কোনো কর্মচারী বা সংশ্লিষ্ট ব্যক্তি অটোরিকশা বাণিজ্যের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে তদন্তসাপেক্ষে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon