রবিবার, ২৮ জুন ২০২৬
 

‘কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে’- বাকৃবি উপাচার্য’

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬

---

বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটি কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) দক্ষতা হওয়া অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রশিক্ষণ। আমারও এখানে শেখার অনেক কিছু রয়েছে। তবে অনেক সময় শোনা যায়, এআই অতিরিক্ত ব্যবহারে শিক্ষার্থীদের নিজস্ব চিন্তাশক্তি ও জ্ঞানচর্চা ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা যদি অ্যাসাইনমেন্ট তৈরির জন্য পুরোপুরি এআই এর ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তবে তাদের চিন্তাশক্তি এবং সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
রোববার (২৮ জুন) বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চায় এআই ব্যবহারে দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন উপাচার্য। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণিকক্ষে ‘পাঠদান ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
উপাচার্য আরও বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে। আমি আশা করি, এ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান আপনারা পাঠদান ও গবেষণায় কাজে লাগাবেন এবং এটি আপনাদের গবেষণার মানোন্নয়ন ও জ্ঞানসমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এসময় আয়োজকবৃন্দ জানায়, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমানে মানুষের দৈনন্দিন জীবন, শিক্ষা ও গবেষণার একটা অংশ হয়ে উঠেছে। এআইকে এড়িয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই। এ বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করতে না পারলে ভবিষ্যতে পিছিয়ে পড়তে হবে। প্রযুক্তিটি দ্রুত বিকশিত হচ্ছে এবং প্রতি বছরই নতুন নতুন টুলস যুক্ত হচ্ছে। এসব টুলস শিক্ষাদান ও গবেষণায় কার্যকরভাবে কাজে লাগাতে পারি। এতে গবেষণার গতি বাড়বে এবং পাঠদান আরও ফলপ্রসূ হবে। মূলত এ চিন্তা থেকেই তিন দিনব্যাপী এ আয়োজন করা হয়েছে। এআই ব্যবহারের বিভিন্ন টিপস ও ট্রিকস ভালোভাবে আয়ত্ত করতে পারলে তা ইতিবাচক ও উৎপাদনশীল কাজে দক্ষতার সঙ্গে ব্যবহার করা সম্ভব।
জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon