বুধবার, ১২ আগস্ট ২০২৬
 

গোয়ালন্দে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা এবং তরুণ সমাজকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালন্দ উপজেলা যুব বিভাগের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালন্দ পৌরসভার আমীর মাওলানা মোঃ জালাল উদ্দিন প্রামাণিক, গোয়ালন্দ উপজেলার বায়তুলমাল সম্পাদক মোঃ আইয়ুব আলী মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মোঃ আবু সাঈদ সোহাগ, গোয়ালন্দ পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি মোঃ রবিউল ইসলামসহ সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন গোয়ালন্দ উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি মোঃ এনামুল কবির। আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। একই সঙ্গে তরুণ সমাজকে পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ইতিবাচক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়ায় না, এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই ব্যক্তিগত, সামাজিক ও সাংগঠনিক উদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী রেখে যেতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

পরে আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরে পরিবেশ রক্ষায় তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon