বুধবার, ১২ আগস্ট ২০২৬
 

হেমনগর বাজারে দুই মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষ, পুলিশ সদস্যসহ আহত ৩

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬

---

গোপালপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর বাজার সংলগ্ন মোড়ে সকাল ১০টার দিকে দুই মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। ত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে হেমনগর বাজার সংলগ্ন মোড়ে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একটি মোটরসাইকেলের আরোহী আকাশ (২৪) গুরুতর আহত হন। তিনি হেমনগর ইউনিয়নের উদ্যমপুর বরনী গ্রামের বাসিন্দা এবং পুলিশ সদস্য হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। র্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত আকাশকে দ্রুত হেমনগরের হক ন্যাশনাল ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পর মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহীও গুরুতর আহত হয়েছেন। তাদের বয়স আনুমানিক ৪৫ ও ৬০ বছর। তারা নতুন ভোলারপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর আহত দুই ব্যক্তিকে চিকিৎসার জন্য গোপালপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, হেমনগর বাজারের মতো ব্যস্ত এলাকায় এ ধরনের সড়ক দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অতিরিক্ত গতি, অসাবধানতা কিংবা অন্য কোনো কারণে দুর্ঘটনাটি ঘটেছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয়রা আহত তিনজনের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon