![]()
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে একটি আবাসিক হল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন। শনিবার (২৭ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
সাবিনা ইয়াসমিন বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমানের নামে একটি আবাসিক হল প্রতিষ্ঠা করা উচিত। তিনি এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। অধিবেশনে তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও বক্তব্য রাখেন।



মন্তব্য