বুধবার, ২৫ মার্চ ২০২৬
 

জাবি ছাত্রদলের উদ্যোগে ফ্রি হেপাটাইটিস-বি দ্বিতীয় ডোজ টিকা প্রদান কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৫

---


জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের জন্য ফ্রি হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন প্রগ্রামের আওতায় দ্বিতীয় ডোজ ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।


আজ (১৬জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে  দ্বিতীয় ডোজ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।


জানা যায়, দ্বিতীয় ডোজ টিকা প্রদান কর্মসূচী আগামী ২২ জুন পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮ পর্যন্ত অব্যাহত থাকবে। গত মাসে যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা এখানে এসে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করতে পারবেন। এছাড়াও পূর্বে টিকার জন্য রেজিষ্ট্রেশন না করা শিক্ষার্থীদের জন্য থাকছে, নতুন করে নিবন্ধনের মাধ্যমে টিকা গ্রহণের সুযোগ।


এ বিষয়ে জাবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহ্ মোহাম্মদ ফয়সাল হোসাইন বলেন, ‘স্বাস্থ্য খাত উন্নতির লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সরাসরি নির্দেশনায় এবং তত্বাবধানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর জন্য হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন প্রগ্রামের দ্বিতীয় ডোজ কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে।  আগামী ২২ জুন পর্যন্ত ২য় ডোজ ভ্যাকসিনেশন চলবে।  এছাড়া, গতবার যেসকল শিক্ষার্থী রেজিষ্ট্রেশন, ব্লাড স্ক্রিনিং এবং ভ্যাকসিন নিতে পারেনি তাদের জন্য এবারও রেজিষ্ট্রেশন, ব্লাড স্ক্রিনিং এবং ভ্যাকসিন নেয়ার সুযোগ থাকছে। কার্যক্রমের প্রথম ধাপে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি এবং সাধারন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ  ছিলো৷ দ্বিতীয় ধাপে আরো বেশি সাড়া পাবো বলে আশা করছি৷ আমরা জানি, হেপাটাইটিস বি একটি নিরব মরনঘাতক৷ এই রোগ থেকে বাঁচতে আরো সচেতন হওয়া প্রয়োজন৷ সেই সাথে অবশ্যই ভ্যাকসিন গ্রহন করা জরুরী।  প্রাথমিক পর্যায়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।’


উল্লেখ্য, জাবি ছাত্রদলের উদ্যোগে হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন প্রগ্রামের আওতায় গত মাসে আয়োজিত প্রথম ধাপে ৩ হাজার ৩শত ২৪জন শিক্ষার্থী প্রথম ধাপে ভ্যাকসিন গ্রহণ করেন। আজ (১৬জুন) দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হয়েছে। আগামী মাসের ১৬তারিখ থেকে তৃতীয় ডোজ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon