বুধবার, ২৫ মার্চ ২০২৬
 

গাইবান্ধায় ইবির সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৫

 

---

খাদেমুল ইসলাম ফরহাদ, ইবি:

গাইবান্ধায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পুণর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ইবির ‘গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র আয়োজনে মঙ্গলবার (১০ জুন) গাইবান্ধার ‘থ্রি ক্যান্ডেল রেস্টুরেন্ট’ এ এটি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শিপন মিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুন্নবী রাশেদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম এবং দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সামাদ আজাদ। এসময় সাবেক ও বর্তমান মিলে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শুরুতে রেজিস্ট্রেশন, গিফট সামগ্রী বিতরণ ও অ্যালামনাইদের তথ্য সংগ্রহ করা হয়। পরে দুপুরের খাবার, সাবেক-বর্তমান শিক্ষার্থীদের নিজেদের মধ্যে কুশলাদি বিনিময় ও কনফারেন্স রুমে আসন গ্রহণ করা হয়। সেখানে পরিচয়পর্ব ও সাবেকদের স্মৃতিচারণমূলক বক্তব্য অনুষ্ঠিত হয়। পরে সকলের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সব শেষে চা/কফির বিরতি, ফটোসেশন ও আনুষ্ঠানিক আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


সংগঠনটির সহ-সভাপতি আশিকুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহানাজ সাথীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক সহ-সভাপতি মিলাদুজ্জামান মেরিন।


পুনর্মিলনীতে সাবেক শিক্ষার্থীরা চারটি প্রস্তাবনা উত্থাপন করেন। প্রস্তাবনাগুলো হলো- জেলা অ্যালামনাই কমিটি গঠন, উপজেলা ভিত্তিক ইবিয়ানদের নিয়ে একটি টিম গঠন, ত্রাণ ও গরিব ছাত্রদের সহযোগিতা টিম গঠন এবং ক্যাম্পাসে সম্মান ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার ডেভলপমেন্ট গ্রুপ গঠন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon