বুধবার, ১৯ আগস্ট ২০২৬
 

জবি ছাত্রফ্রন্টের কলা ও আইন অনুষদের নতুন কমিটি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২৫

---

আশিকুর রহমান, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কলা ও আইন অনুষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কলা অনুষদে আপেল আহমেদকে আহ্বায়ক এবং সিদ্ধার্থ কুমার রায়কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া আইন অনুষদে তাজুল ইসলাম তুষারকে আহ্বায়ক করা হয়েছে।

 

সেমবার (১০ ফেব্রুয়ারি) ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই?’ শীর্ষক পাঠচক্রে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

 

কলা অনুষদের কমিটির অন্যান্য সদস্যরা হলেন-মিশকাতুল জামান সৌমিক, পল্লব কুমার, তানভীর হাসান রিয়াদ।

 

আইন অনুষদের কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সৌরভ আহমেদ, তাজওয়ার ইসলাম, মোহাম্মদ মারুফ, ফারিহা তাসনিম

 

সভায় বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ইভান তাহসীব বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘ লড়াইয়ের ইতিহাসের প্রতি পর্বেই আমাদের সংগঠন শিক্ষার্থীদের সংগঠিত করতে ভূমিকা পালন করেছে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির আদর্শিক ও বিপ্লবী ধারাকে শক্তিশালী করার লক্ষ্যে ভয়মুক্ত-গণতান্ত্রিক ক্যাম্পাস, শিক্ষার অধিকার ও মনুষ্যত্ব রক্ষার আন্দোলনে এই কমিটি ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon