![]()
দেবীদ্বার প্রতিনিধি:
কুমিল্লার দেবীদ্বারে কিশোর গ্যাংয়ের হামলায় হাকিম নামে এক প্রবাসী গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার ১৭ আগস্ট সকালে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ফতেহাবাদ বাজারে এই হামলার ঘটনা ঘটে।
আহত প্রবাসীকে দেবীদ্বার উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফতেহাবাদ ইউনিয়নের নসু মুড়লের ছেলে কিশোর গ্যাং লিডার ওলির সঙ্গে ফতেহাবাদ বাজারে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসী হাকিমের কথা-কাটাকাটি হয়।
এর জের ধরে ওলি তার নেতৃত্বে প্রায় ১৫ জনের একটি দল নিয়ে হাকিমের ওপর আকস্মিক ও ভয়াবহ হামলা চালায়। বাজারে উপস্থিত মনিরসহ আশেপাশের দোকানদার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করতে এগিয়ে এলে হামলাকারীরা হাকিমকে অন্যায়ভাবে মারধর করে তার সঙ্গে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাকিমকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করেন।এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত ওলি এলাকায় বিএনপির কিছু নেতার সঙ্গে সখ্যতা তৈরি করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এর আগেও সে এলাকায় বেশ কয়েকটি মারামারির ঘটনা ঘটিয়েছে এবং ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। নিজস্ব বাহিনী নিয়ে এলাকায় একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড চালালেও প্রাণভয়ে স্থানীয় কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না।এই কিশোর গ্যাংয়ের অত্যাচারে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ। রা প্রবাসী হাকিমের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনার সঠিক বিচার এবং কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত দেবীদ্বার থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। তবে ভুক্তভোগী পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।



মন্তব্য