মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
 

খন্দকার আঃ মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে গোপালপুর উপজেলা বিএনপির আলোচনা সভা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬

 ---

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও পরবর্তীতে উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালনকারী, বারবার নির্বাচিত সাবেক গোপালপুর উপজেলা মেয়র মরহুম খন্দকার আঃ মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় মরহুমের নিজ বাড়িতে এ আয়োজন শুরু হয়। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর-ভূঞাপুর আসনের নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল।
এ সময় গোপালপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মরহুম খন্দকার আঃ মান্নানের রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, গোপালপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মরহুমের অবদান স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
মরহুম খন্দকার আঃ মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীর এ আয়োজনে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বজন, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও অনুষ্ঠানে অংশ নিয়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon