বুধবার, ১৯ আগস্ট ২০২৬
 

জয়পুরহাটে ৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, কারাদণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬

---

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ৫ গ্রাম গাঁজাসহ মো. আসাদুল ইসলাম আসাদ (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ৩টার দিকে জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর আলম। অভিযানকালে আসাদুল ইসলাম আসাদের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আসাদুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. আসাদুল ইসলাম আসাদ (৩১) জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. আলমগীর বিশ্বাসের ছেলে।

সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর আলম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শান্তিনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৫ গ্রাম গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়। পরে প্রচলিত আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon