![]()
বুটেক্স প্রতিনিধি: গৌরব ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশের প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এর সাংগঠনিক কার্যক্রম রয়েছে। তাই সাধারণ শিক্ষার্থীদের মাঝে এই সংগঠনের কেন্দ্রীয় কমিটি নিয়ে আগ্রহের শেষ নেই। চলতি মাসের ১৩ জুলাই ঘোষণা করা হয় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।
সদ্য ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পেয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ( বুটেক্স) এর সাবেক শিক্ষার্থী এনামুল হক তানান। বুটেক্স থেকে প্রথমবারের মতো কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন তিনি।
নব মনোনীত সহ-সভাপতিকে শুভেচ্ছা জানানোর জন্য বুটেক্স শাখা ছাত্র লীগের পক্ষ থেকে সংবর্ধনা অনুষানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বেলাল, ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম টিপু এবং সাধারন সম্পাদক আব্দুল্লাহ জয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের গর্ব, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের আগামী নবীন ছাত্রলীগ কর্মীদের জন্য অনুপ্রেরণা, টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ইতিহাসের সর্বোচ্চ অর্জন এনামুল হক তানান কে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত করায় ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেন ও বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শেখ ওয়ালী আসিফ ইনান কে।



মন্তব্য