![]()
ইমরান হোসেন তালহা: নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পরিচয়ে গরুর ট্রাক ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ । এসময় ডাকাতি হওয়া ১৯টি গরু সহ একটি ট্রাকও একটি পিস্তল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
গ্রেফতার আসামিরা হলেন- তোফ মীর শাওন (৩৩), নাদিম হাসান আনিস (৩০), জুয়েল (২৯), কাউছার (৩০), ফরহাদ (২৬) ও মোজাম্মেল (২৬)।
এর আগে গত ৬ মার্চ ভোর রাত আনুমানিক ০৪.৩০ মিনিট রূপগঞ্জের থানাধীন গেলাকান্দাইল ইউনিয়নের এশিয়ান হাইওয়ে ফ্লাইওভারে ৭/৮ জনের একটি ডাকাত দল নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে পিস্তল ঠেকিয়ে গরুভর্তি ট্রাক নিয়ে চলে যায়।
পরে গরু ব্যাবসায়ী জমির হোসেন সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
পরে অভিযান চালিয়ে লুন্ঠিত গরু , ট্রাক ও একটি পিস্তল সহ আসামিদের গ্রেফতার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসা বাদে উল্লেখ্য আসামীরা রুপগঞ্জ, আড়াইহাজার, সিদ্ধিরগঞ্জ, সোনারগও, ঢাকাসহ ঢাকা-
সিলেট মহাসড়ক, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, এিশয়ান হাইওেয়েরাড,৩০০ ফিট এলাকায় বিভিন্ন সময় ভুয়া ডিবি পুলিশ/র্যাব
পরিচয় মারধর ও ভয়ভীিতর মাধ্যমে গরুর ট্রাক,মালবাহী ট্রাক, বিদেশ ফেরত যাত্রীদের নিকট থেকে বিভিন্ন মূল্যবান স্বর্ণ অলংকারসহ নগদ টাকা লুণ্ঠন করে ডাকািত করত বলে স্বীকার করে । উক্ত ডাকাতির ঘটনায় রূপগঞ্জ থানায় নিয়মিত ডাকাতি মামলা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র মামলা প্রক্রিয়াধীন ।



মন্তব্য