শনিবার, ১১ এপ্রিল ২০২৬
 

চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস উল্টে ৪০ শিক্ষার্থী আহত

JK0007
প্রকাশ: ৪ মার্চ ২০২৩

---
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে একটি পিকনিকের বাস উল্টে অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছে।
শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার আমনুরা-নাচোল সড়কের পাওয়েল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গাড়ির হেলপার অপু ও শিক্ষার্থী দুলালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়েছে এবং আহত ৪ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক।
পুলিশ ও আহত শিক্ষার্থীরা জানান, জেলার শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার জিনিয়াস কোচিং সেন্টার থেকে ৭০ জন শিক্ষার্থী নিয়ে বাসযোগে নাচোল উপজেলার স্বপ্নপল্লী পিকনিকে যাওয়ার পথে পাওয়েল এলাকায় বাসটির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি তালগাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায় বাসটি। এতে এ হতাহতের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সাভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, শিক্ষার্থীদের বহনকারী বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon