![]()
জাকির হোসেন খান, পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটায় সনাতন ধর্মের মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। এদের মধ্যে পোনাই মিস্ত্রি নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
২ মার্চ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পদ্মা গ্রাম এলাকায় মতুয়া সম্প্রদায়ের স্বপন গাইনের দল ও অশিত ঘরামীর দলের সাথে এ ঘটনা ঘটে। এতে ওই সম্প্রদায়ের ধর্মীয় গুরু অশিত ঘরামীসহ দু’পক্ষের ১২ জন আহত হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা মতুয়া সম্প্রদায়ের সভাপতি শেখর চন্দ্র ওজা।
আহতরা হলেন, স্বপন গাইন দলের ধর্মীয় গুরু জীবন ঘোসাই, স্বপন গাইন, সুবর্না রানী, বিটুল গাইন, শিখা রানি, তপন গাইন, গৌতম মিস্ত্রি,
পোনাই মিস্ত্রি। এবং অশিত ঘরামীর দলের অশিত ঘরামী, শিপন ঘরামী, মিলন ও রিপন।
ঘটনা সুত্রে জানাযায়, মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব নিয়ে পাথরঘাটা সদর ইউনিয়নে অনেক আগ থেকেই গোলমাল চলে আসছিল। বিষয়টি নিয়ে উপজেলা মতুয়া সম্প্রদায়ের সভাপতি শেখর চন্দ্র, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূঁজা উদযাপন পরিষদের সভাপতি মিলে বেশ কয়েকবার সমাধানের জন্য বৈঠক হলেও কেউ নেতৃত্ব না ছাড়ায় সমাধান দিতে পারেনি। বুধবার রাতে পদ্মা হরিগুরু চাঁদ সার্বজনীন মন্দিরে মতুয়া সম্প্রদায়ের কীর্তন হয়। সেখানে রাতে উভয়দল অংশগ্রহণ করলে কথা কাটাকাটি হয়। পরে বৃহস্পতিবার বিকেলে হঠাৎ উভয়পক্ষের মারামারি হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল আবু ছালেহ জানান, খবর পেয় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জাকির হোসেন খান
পাথরঘাটা বরগুনা
০১৭১২৪১১৮৩৭



মন্তব্য