রবিবার, ১২ এপ্রিল ২০২৬
 

র‍্যাব১১ বিপুল পরিমান ইয়াবা ও ফেন্সিডিলসহ ০৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৬ জানুয়ারী ২০২৩

---
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ র‍্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল অদ্য ০৬ জানুয়ারী ২০২৩ তারিখে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন দিঘীরপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১,৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ বোতল ফেন্সিডিলসহ ০৫ জন মাদক ব্যবসায়ী’কে হাতে-নাতে গ্রেফতার করে র‍্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ১। মোঃ মনির হোসেন (৪১), পিতা-মৃত সিরাজুল হক, সাং-দিঘীরপাড়, পোঃ-আমিনপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ আবুল কালাম (৩৫), পিতা-মোঃ আজগর আলী, সাং-নোয়াপাড়া, পোঃ- তারাবো, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ আলী আলম বাদল (৩৮), পিতা-মৃত রহমান আলী, সাং-তারাবো বাজার, পোঃ-তারাবো, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৪। মোঃ মুর সাইদ হোসেন (৩২), পিতা-মোঃ হাবিবুর রহমান, সাং-হাবিবপুর, পোঃ-বড়নগর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ৫। মোঃ রিপন বেপারী (৪৫), পিতা-মৃত চাঁন মিয়া ব্যাপারি, সাং-কৃষ্টানগর, ০৬ নং ওয়ার্ড, পোঃ-আমিনপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।

এসময় আসামীদের হেফাজত হতে ০১টি মোটরসাইকেল, মাদক বিক্রয়ের নগদ ৩,৪০০/-টাকা, ০৬টি মোবাইল, ১০টি সীম উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদে জানায় যে, দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon