![]()
ইমরান হোসেন তালহা, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।
নারায়ণগঞ্জ মাটি ও মানুষের নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের দিক-নির্দেশনায় ও নারায়ণগঞ্জ তরুণ প্রজন্মের আইকন একেএম অয়ন ওসমানের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে র্যালি, দোয়া, কেক কাটা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) সকালে শহরের দুই নং রেলগেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পরে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাংসদ একেএম শামীম ওসমান ও অয়ন ওসমান সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশবাসীর জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল প্রধান রাফেল, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, ছাত্রলীগ নেতা আহমেদ কাউছার, শাহরিয়ার রহমান বাপ্পী, আসাদুজ্জামান আসাদ, তামিম ইসলাম জয়সহ জেলা ও মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।



মন্তব্য