![]()
ইমরান হোসেন তালহা, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: এনায়েত নগর ২নং ওয়ার্ডের ইউ,পি সদস্য , আলহাজ্ব মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এনায়েত নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান
এনায়েত নগর শাসনগাঁও মোল্লাবাড়ি থেকে মাদবরবাড়ি পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন এর সময় আলহাজ্ব আসাদুজ্জামান বলেন আপনারা দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,আমার নেতা নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদসদস্য শামীম ওসমান এর জন্য। ডিজিটাল বাংলাদেশ এর সবচেয়ে বড় অবদান আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারায়ণগঞ্জ এর প্রান পুরুষ শামীম ওসমান যে উন্নয়ন করেছেন তারই ধারাবাহিকতায় আমার এলাকা আমি উন্নয়ন করছি তার নির্দেশ এ।
এনায়েত নগর ২নং ওয়ার্ডের ইউ,পি সদস্য , আলহাজ্ব মোঃ আক্তার হোসেন বলেন আমার কাছে ক্ষমতা মানেই হচ্ছে জনগণের ভাগ্যের পরিবর্তন করা। জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে এবং আল্লাহর রহমতে আমাকে যেই ক্ষমতায় এনে দিয়েছেন ।আপনাদের ভালবাসায় আমাকে যেই স্থানে বসাইয়া আছেন , আমি যেন আপনাদের সেই ভালোবাসায় নিঃস্বার্থভাবে আমার এই এনায়েত নগর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড শাসনগাওকে নারায়ণগঞ্জ জেলার একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে পারি সমস্ত অন্যায় অত্যাচার মাদক ও অবৈধ সমস্ত কাজ থেকে এই ওয়ার্ডটাকে সুরক্ষিত রাখতে পারি। তিনি আরো বলেন আপনারা দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে আমাদের ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে যে টার্গেট নিয়েছে সে টার্গেট যেন সফল করতে পারে। আরো বলে আমার নেতা নারায়ণগঞ্জ মাটি ও মানুষের প্রাণ আমাদের অহংকার আমাদের গর্ব নারায়ণগঞ্জ ৪ আসনের মাননীয় সংসদসদস্য শামীম ওসমান এর জন্য। ডিজিটাল বাংলাদেশ এর সবচেয়ে বড় অবদান আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারায়ণগঞ্জ এর প্রান পুরুষ শামীম ওসমান যে উন্নয়ন করেছেন সে ধারাবাহিকতায় আমার চেয়ারম্যান আসাদুজ্জামান ভাইকে নিয়ে আমি জনগণের সেবায় সব সময় পাশে থাকতে পারি।
বঙ্গবন্ধু দুস্থকল্যাণ সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম মোমিন বলেন আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সংসদসদস্য শামীম ওসমান কে ডিজিটাল বাংলাদেশ গঠনে আমাদের চেয়ারম্যান আসাদুজ্জামান এবং আক্তার হোসেন মেম্বার কে এনায়েত নগর ইউনিয়ন আমাদের ২ নং ওয়ার্ডবাসীকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিয়ে সহযোগিতা করে এবং রাস্তাঘাট কে সুন্দর ভাবে সাজানোর জন্য। বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের সমাজের থেকে একটি বহুত বড় অনৈতিক কার্যক্রমের একটি মহল কে সে উচ্ছেদ করে দিয়েছে এজন্য আমাদের মেম্বার সাহেব কে অনেক ধন্যবাদ আমাদের ২ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে তার জন্য অনেক অনেক দোয়া
এই সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগ সদস্য মোসলেউদ্দিন সরদার, সমাজ সেবক আলমাস দেওয়ান, সমাজ সেবক সবুজ সরদার
সমাজ সেবক তারেক সরদার, ফতুল্লা থানা আওয়ামী লীগ সদস্য মিন্টু সরদার, সমাজ সেবক
রাসেদুল ইসলাম মুন্না, জাতীয় নিট,ডাইং নারায়ণগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক সজীব হোসেন, মোঃ আবিদ সরদার , মোঃ অতুল বেপারী , মোঃ হিরু হাসান শুভ , মোঃ নুরুলইসলাম ,মোঃ মাসুম, ,মোঃ লতিফ ,মোঃ ইব্রাহীম আরো ছিলো এনায়েত নগর শাসনগাও গণ্যমান্য ব্যক্তিবর্গ।



মন্তব্য