রবিবার, ১২ এপ্রিল ২০২৬
 

বর্ণিল আয়োজনে কুবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যাশনাল ডেস্ক
প্রকাশ: ৪ জানুয়ারী ২০২৩

---
হাছিবুল ইসলাম সবুজ, কুবিঃ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ( কুবি) বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন শাখা ছাত্রলীগ।

বোধবার ( ৪ জানুয়ারি) সকাল ১০ টায় কেক কেটে দিবসটি উদযাপন করেছেন শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এর আগে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে জাতীয় ও দলীয় প্রতাকা উত্তোলন, আনন্দ র‌্যালি, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটাসহ নানান কর্মসূচি পালন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, সাবেক রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবু তাহের, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ, সাবেক প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামালউদ্দিন, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ মো. জিল্লুর রহমান, সহকারী প্রক্টর অমিত দত্ত, শারমিন সুলতানা ও অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. আবু তাহেরসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, আমরা সুন্দর ও সুশৃঙ্খলভাবে নানান আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেছি। এছাড়াও তিনি আরও বলেন,গরিব ও মেধাবী শিক্ষার্থীবান্ধব সকল কার্যক্রম অব্যাহত থাকবে এবং অসহায় মানুষের শীতবস্ত্র পদানসহ সহযোগিতামূলক সকল কর্মসূচি বছর ব্যাপী পালন করা হবে।

উল্লেখ্য, ‘‘শিক্ষা শান্তি প্রগতি’- এই স্লোগান নিয়ে ১৯৪৮ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon