![]()
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
” কিছু মানুষ সমাজে বিচ্ছৃঙ্খলা সৃষ্টি করবে। তাদের থেকে সাবধান থাকতে হবে। এরা সাম্প্রদায়িক সন্ত্রাসে মদদ দিয়ে হিন্দু-মুসলিমদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করবে। একটি চক্রের এমন চক্রান্ত আগেও ছিল। এখনও আছে। ভবিষ্যতেও থাকবে। কখনও কখনও দেখা যায় মন্দিরে ঢুকে অথবা দুরথেকে প্রতিমার হাত-পা ভেঙে দিয়ে দাঙ্গা সৃষ্টি করে। আবার রাজনৈতিক কোন্দলের কারনেও কেউ বা সুবিধা নেয়ার জন্য এই কৌশল ব্যবহার করবে। সকলে সজাগ থাকবেন। আমাকে তথ্য দিবেন”।
বরগুনার পাথরঘাটা থানায় নব যোগদানকারী অফিসার্স ইনচার্জ (ওসি) মো.শাহ আলম হাওলাদারের সঙ্গে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎকালে উপরোল্লেখিত কথাগুলো বলেন তিনি ।
৩ জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঐক্য পরিষদের নেতারা থানায় উপস্থিত হয়ে ফুলের তোড়া দিয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন হিঃ-বৌঃ-খ্রিঃ ঐক্য পরিষদের সভাপতি সুভাষ রায়, সাধারণ সম্পাদক বাসুদেব শীল, সভাপতি মন্ডলির সদস্য (সাবেক ইউপি চেয়ারম্যান) নারায়ন হালদার, চিত্তরঞ্জন বালা, অমল শঙ্কর রায়, সাংগঠনিক সম্পাদক পরেশ হাওলাদার, দপ্তর সম্পাদক সাংবাদিক অমল তালুকদার যুগ্ম সম্পাদক সমীর কর্মকার, অর্থ সম্পাদক উত্তমআদিত্য বিশ্বাস এবং সিনিয়র সদস্য প্রফুল্ল মিত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
সাধারণ গরীব অসহায় মানুষের জন্য পাথরঘাটা থানার দরজা সবসময় খোলা থাকবে। আমি দামি পোষাক পরে আসা মানুষদের চেয়ে ছেড়া পোষাক পরে আসা দিন দরিদ্র মানুষের কথা বেশী গুরত্ব দেই। আমার কাছে অসহায় মানুষ যদি না আসতে পারে; তাহলে আমার সেবা কার জন্য?”



মন্তব্য