রবিবার, ১২ এপ্রিল ২০২৬
 

পাথরঘাটায় জেলেদের মাঝে বয়া ও কম্বল বিতরণ

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ১ জানুয়ারী ২০২৩

---
ষ্টাফ রিপোর্টার,পাথরঘাটা(বরগুনা থেকে: বঙ্গোপসাগরে মাছধরা জেলেদের মাঝে ১১৪ টি জীবন রক্ষার বয়া ও দরিদ্রদের মাঝে ৩’শ কম্বল বিতরণ করেছে বরগুনার পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম নাসির।

রবিবার দুপুর ১২টার দিকে কালমেঘা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এগুলো বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, ইউপি সদস্য আইউব আলী হাওলাদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

জীবন রক্ষাকারী বয়া এবং দরিদ্র জেলে পরিবারের মাঝে এসকল মালামাল বিতরণকালে উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, সরকার সমুদ্র জলদস্যুমুক্ত করে জেলেদের জীবনে স্বস্তি ফিরিয়ে এনেছে। এখন দরকার দুর্যোগকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে মাছ শিকারকারী জেলেদের রক্ষা করা।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জেলেবান্ধব সরকার। জেলেরা সমুদ্রে নিরাপদে মাছধরতে যা যা করা দরকার; মাননীয় প্রধানমন্ত্রী সে বয়বস্থা গ্রহন করবেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon