![]()
দলে অবমূল্যায়িত হয়ে নিজেকে ব্যর্থ দাবি করে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শহীদুল্লাহ মুন্সী।
গত কয়েক দিন আগে সংবাদ সম্মেলনে কান্নায় বুক ভাসালেও হাসি মুখে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার কথা জানিয়েছেন শহীদুল্লাহ মুন্সী।
আজ রোববার(১১ সেপ্টেম্বর) দুপুরে সাভারের আশুলিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের পদত্যাগ করার ঘোষনা ফিরিয়ে নেন তিনি। এসময় তাকে খোশমেজাজেই দেখা যায়। এর আগে গত ১২ ফেব্রুয়ারী সংবাদ সম্মেলন করেই নিজের পদ থেকে সরে দাঁড়ানোর কথা বলেছিলেন তিনি।
এসময় তার সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ মনির হোসেন, শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শিমুল পারভেজ নজরুল, স্বেচ্ছাসেবকলীগ নেতা সমরাজ আল মামুন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার আশুলিয়া থানা স্বেচ্ছাসেবকলীগ ও অধীনস্থ ইউনিটের নেতা কর্মীদের অসহযোগীতার কারণে মৌখিকভাবে সংবাদ সম্মেলন করে আমি আমার সংগঠনের সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়েছিলাম। আমার সংগঠনের নেতাকর্মীরা আমাকে রাজনৈতিক কর্মকান্ডে সকল ধরণের সকল ধরণের সহযোগীতার আশ্বাস দিয়েছে। আমি আমার পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলাম।
আব্দুল কাইয়ুম,সাভার(ঢাকা)



মন্তব্য