![]()
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের নগর এবং গ্রামের জীবন যাত্রার আধুনিকীকরন প্রকল্পের আওতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নির্বাচিত সারা বাংলাদেশের মধ্যে ১০৪ টি উপজেলার ৫২০টি নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব রুমে আজ (১৮) জুলাই সকাল ৯ টায় ৩ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী জমাদ্দার। বক্তারা বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে দক্ষ হওয়া অপরিহার্য। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা কম্পিউটারের মৌলিক বিষয়, ইন্টারনেট ব্যবহার এবং ডিজিটাল নিরাপত্তার বিষয়ে বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে পারবে, যা তাদের ভবিষ্যতে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রশিক্ষনে প্রতিটি বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেনীর মোট ৩০ জন শিক্ষার্থীকে ১৫ ঘন্টা ব্যাপী প্রশিক্ষন দেয়া হবে এবং প্রত্যেককে ৬৫০ টাকা হারে আর্থিক সেবা নগদ এর মাধ্যমে শিক্ষার্থীর প্রদত্ত হিসাব নম্বরে প্রদান করা হবে।
এছাড়াও পর্যায়ক্রমে উপজেলার কাঁঠালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, চেঁচরীরমপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বলতলা মাধ্যমিক বিদ্যালয়, কে বি কে মাধ্যমিক বিদ্যালয়সহ ৫ টি মাধ্যমিক বিদ্যালয়ে ৩০ জন করে মোট ১৫০ শিক্ষার্থীদের মধ্যে প্রশিক্ষন প্রদান করা হবে।
শিক্ষার্থীদের মাঝে এই প্রশিক্ষণকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।



মন্তব্য